সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

- Advertisement -

রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

এর আগে গত ২১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ‘পেঁয়াজের বাজার নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমদানি ছাড়া কোনো উপায় নেই।

- Advertisement -
islamibank

বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী তখন বলেছিলেন, ‘আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে। কিন্তু বেশি মুনাফা লাভের আশায় অনেকে পেঁয়াজ মজুত রেখে সঙ্কট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করছে। আমদানির পর বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করছি।

তার আগে দাম বাড়ার প্রেক্ষাপটে কৃষি সচিব ওয়াহিদা আক্তার মে মাসের মাঝামাঝি আমদানির হুঁশিয়ারি দিয়েছিলেন।

গতকাল শনিবারও মন্ত্রী বলেছিলেন, বর্তমানে এই সময়ে ভারতে পেঁয়াজের দাম কম থাকলেও ইমপোর্ট বন্ধ থাকায় আমরা আমদানি করতে পারছি না। এছাড়া কৃষিপণ্যের আমদানির পারমিশন দেয় কৃষি মন্ত্রণালয়।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার চিঠি দেয়া হচ্ছে কৃষি মন্ত্রণালয় ইমপোর্টটা এলাউ করার জন্য। তারা যদি বিবেচনা করে ইমপোর্টটা খোলে দেয় তাহলে পেঁয়াজের দাম কমে আসবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ