ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি

একমাত্র ছেলে রাজ্য অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রবিবার (২ জুলাই) চিত্রনায়িকা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

- Advertisement -

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি জানান, অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য অসুস্থ।

- Advertisement -
google news follower

তবে ছেলের কী হয়েছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি নায়িকা। অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন রাখলেও এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি পরীমনির।

এদিকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার একমাত্র ছেলের অসুস্থতার খবর জানতে পেরে দ্রুত সুস্থতা কমনা করেছেন।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। পরে ২০২২ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আরও জানা যায়, তাদের সংসারে সন্তান আসছে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে ছেলে রাজ্য আসে। কিন্তু ছেলে জন্মের পর নানা কারণেই স্বামী-অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। আর বর্তমানে তারা আলাদা থাকছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ