চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫,নতুন শনাক্ত ৫৭

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আরও এক কিশোরীর মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

- Advertisement -

এ নিয়ে জেলায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হল। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। তাদের মধ্যে ১৪ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারী।

- Advertisement -
google news follower

তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জন।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়া ওই কিশোরীর নাম মাহেরিমা (১৬)। নগরীর আকবর শাহ এলাকার বাসিন্দা।

- Advertisement -
islamibank

মাহেরিমা গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তা বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬৮ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫০ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪১ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ