চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।
বুধবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাদেক হোসাইন টিপুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বর হয়ে আবারও সোহরাওয়ার্দী হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

- Advertisement -

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সদস্য মুজিবুর রহমান, মামুনুর রশিদ মুন্না, নেছারুল করিম, মোহাম্মদ সেলিম, কায়ছার শাকিল, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহবুব, মাহির মোহাম্মদ মাহফুজ, শাহাদাত হোসাইন, রাকিব, মাসুদ রানা প্রমুখ।

- Advertisement -
google news follower

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ