আবরার হত্যা: ‘বহিষ্কৃত’ বিটু ফেরায় বুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আজীবন ‘বহিষ্কৃত’ শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফিরে আসার প্রতিবাদে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

- Advertisement -

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘বিটুর আজীবন বহিষ্কার নিশ্চিত করা হোক’, ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

- Advertisement -
google news follower

কয়েকজন শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। আমাদের গণমাধ্যমেরে সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। যা কিছু হবে সেটা সম্মিলিতভাবেই বলা হবে। আমাদের সিদ্ধান্ত রাতে (বুধবার) জানিয়ে দেওয়া হবে।’

বিটুর ক্লাসে ফেরার ঘটনায় গত কয়েকদিন ধরে সরব হয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার তারা বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এবং মঙ্গলবার ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন ও শপথ পাঠ করেন।

- Advertisement -
islamibank

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর। দেশব্যাপী আলোচিত এ ঘটনায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বুয়েট প্রশাসন। তালিকার ১৭ নম্বরে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু। তবে হত্যা মামলার চার্জশিটে আশিকুলের নাম বাদ দেয় পুলিশ। পরে বহিষ্কার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আশিকুল ইসলাম বিটু। বহিষ্কার স্থগিত হওয়ায় সম্প্রতি ক্লাসে ফেরেন তিনি। এতেই ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ