ইডিইউতে নবীনদের দুর্বলতা কাটাতে এক্সেস একাডেমি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। শিক্ষার্থীদের ব্যক্তিগত নানা দুর্বলতা নতুন পরিবেশ, নতুন ধাঁচের পড়ালেখার সঙ্গে মানিয়ে নিতে বাধা হয়ে দাঁড়ায়। এ দুর্বলতা কাটিয়ে ওঠা নিশ্চিত করতে আগামী সেমিস্টার থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শুরু হচ্ছে এক্সেস একাডেমি। ইতিমধ্যে স্প্রিং-২০১৯ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

- Advertisement -

স্প্রিং সেমিস্টার থেকে ইডিইউতে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, গণিত ও শিষ্ঠাচারে পরিপক্ক করে তুলতে সেমিস্টারব্যাপী একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা হবে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -
google news follower

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, স্কুল-কলেজে যে শিক্ষা একজন শিক্ষার্থী গ্রহণ করার কথা, অনেক সময় তাতে ঘাটতি থেকে যায়। ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে নানাবিধ সমস্যার সম্মুখিন হয়। যা তার মেধার বিকাশে বাধা সৃষ্টি করে। আমরা তা হতে দিতে চাই না। বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি মঞ্চ। এখানে শিক্ষার্থীদের নিজেকে মেলে ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সবচেয়ে দুর্বল শিক্ষার্থীটিকেও প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নের আরেকটি ধাপ হলো এক্সেস একাডেমি।

গতানুগতিক পাঠ্যক্রমের বাইরে এসে এক্সেস একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন ও জ্ঞানগর্ভ প্রতিবেদন উপস্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানকে ধন্যবাদ জানান উপাচার্য প্রফেসর সিকান্দার খান।

- Advertisement -
islamibank

সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ইংরেজি বিভাগকে আরো সমৃদ্ধ করতে স্প্রিং-২০১৯ সেমিস্টার থেকে ‘মাস্টার্স কোর্স’ শুরু করছি। যুগের সাথে তাল মেলাতে বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নতুন কোর্স হিসেবে যুক্ত হচ্ছে ‘মেরিটাইম এন্ড এভিয়েশন লজিস্টিক্স’।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডিস্টিংগুইশড স্কলারশিপ ও বিওটি গ্রান্ট-এর তালিকা মঞ্জুর করা হয় এ সভায়।

উল্লেখ্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ২০১৯ সালের ‘স্প্রিং’ সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি হওয়া যাবে বিবিএ, এমবিএ, ইংরেজি (অনার্স ও মাস্টার্স), অর্থনীতি (অনার্স ও মাস্টার্স), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে।

ফরম পাওয়া যাবে নগরীর খুলশী নোমান সোসাইটিস্থ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে। সব ধরনের তথ্যের জন্য ০১৯৭৪-১০২০৬২, ০১৭১৪-১০২০৬২ নম্বরে যোগাযোগ করতে জানিয়েছেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ