বঙ্গোপসাগরে ৫দিন ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারে পাঁচ দিন ধরে ভেসে থাকার পর অবশেষে ১৭ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড।

- Advertisement -

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে জানালেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর)মিডিয়া অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ।

- Advertisement -
google news follower

ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

এর আগে ১০ সেপ্টেম্বর বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম দোকানদারের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যাত্রা করে।

- Advertisement -
islamibank

দুই দিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট আব্দুল্লা বলেন, ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ১৭ জেলেদের ফিশিং ট্রলারটি প্রথমে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা দোবেকি ও কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করে।

প্রাথমিকভাবে তাদেরকে মান্দারবাড়ি ফরেষ্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ