বাংলাদেশের ইলিশ নিয়ে যা বললেন প্রিয়তমার ইধিকা

সম্প্রতি কলকাতার এক সংবাদ মাধ্যমে এসে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী ইধিকা পাল কথা বলেছেন বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে।

- Advertisement -

বলেছেন, বাংলাদেশে এসে প্রচুর ইলিশ খেয়েছেন তিনি। শখ মিটিয়ে খেয়েছেন মাছটি।

- Advertisement -
google news follower

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশে গিয়ে প্রচুর ইলিশ খেয়েছি, প্রচুর। এত ইলিশ খেয়েছি যে, আমি যখন দেশে ফিরছিলাম তখন মাকে জানিয়েছি, আমার খাবারে ইলিশ বাদে অন্য সবকিছু রেখো। আমি বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ খেয়েছি।

এমনকি অনেকেই ইধিকাকে ফোন করে বলেছেন, ফেরার সময় ইলিশ মাছ নিয়ে ফিরতে।

- Advertisement -
islamibank

অভিনেত্রী বলেন, ‘বাড়ি থেকে বলেছিল আমি যেন কিছু ইলিশ মাছ নিয়ে যাই। বাড়ির লোক ছাড়াও অনেকেই আমাকে ফোন করে বলেছিলেন, কলকাতায় কিছু ইলিশ মাছ নিয়ে ফিরতে।

তবে দুর্ভাগ্যজনক যে, কারও জন্য ইলিশ নিয়ে যেতে পারিনি। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে পুরো বিশ্বের বাঙালিদের কাছে পরিচিত হয়ে ওঠেন এই নায়িকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ