ফেসবুকে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ টাইমলাইনে এক আগেবঘন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড ‘কুইন’ খ্যাত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। সোমবার (১৮ সেপ্টেম্বর) তিনি স্ট্যাটাস দেন।

- Advertisement -

তিন বছর আগে আজকের এই দিনেই মা’কে হারিয়েছিলেন অপু। মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা জানিনা আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে।

- Advertisement -
google news follower

অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগেনা, তবে তুমি যে অনেক কিছু জানো না,তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ এই মাসে আমি মা হয়েছি।

তিনি আরও লেখেন, ‘আবার এই মাসে আমার মাকে হারিয়েছি আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি।

- Advertisement -
islamibank

আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগেনা তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। এছাড়াও খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ