পতেঙ্গায় লাগেজে মিলল মাথাবিহীন ৮ খণ্ডের মরদেহ

নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি লাগেজে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজটি পাওয়া যায়। লাগেজে থাকা খণ্ডিত অংশগুলো কোনো পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে খুন হওয়া ব্যক্তির মাথাসহ অন্যান্য অংশ না পাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

- Advertisement -

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝোপের মধ্যে একটি লাগেজ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাগেজটি খুলে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া যায়। এসব খণ্ডের প্রত্যেকটি টেপ দিয়ে মোড়ানো ছিল।

- Advertisement -
google news follower

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মাথা ও শরীরের কিছু অংশ না থাকায় খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ভুক্তভোগীকে খুন করে লাগেজে ভরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ