চট্টগ্রামে ট্যানারির বর্জ্য মিশ্রিত বিপুল পোল্ট্রিফিড-ফিসমিল জব্দ

মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে মেশানো হচ্ছিল ট্যানারির বর্জ্য পদার্থ। তাছাড়া উৎপাদিত মাছ ও মুরগীর খাবারগুলো ছিলো একেবারে মানহীন। 

- Advertisement -

এমনই চিত্র ধরা পড়েছে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকার পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান মেসার্স আদিত্য ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজে।

- Advertisement -
google news follower

আজ সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও র‍্যাব ৭ এর যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে এচিত্র ধরা পড়ে।

পরে আদিত্য ট্রেডার্সের মালিক আশু দাশকে ২ লাখ ও নুর এন্টারপ্রাইজের মালিক মো. নুর আবছারকে দুই লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

- Advertisement -
islamibank

তাছাড়া আদিত্য ট্রেডার্স থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করে জনসমক্ষে তা ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।

যৌথভাবে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং র‍্যাব ৭ এর হয়ে নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ ও সিনিয়র এএসপি মো. শরীফুল আলম।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” ক্রোমিয়াম যুক্ত এসকল মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগী হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ