চমেকে মারামারিতে আহত কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারামারির ঘটনায় আহত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ২টায় চিকিৎসাধীন অবস্থায় মো. ইলিয়াছ (৪৭) নামের ওই কর্মচারী মারা যান।

- Advertisement -

নিহত ইলিয়াছ (৪৭) চট্টগ্রাম হাসপাতালের মর্গের অফিস সহায়ক ছিলেন। এর আগে গত রবিবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মর্গের সামনে সহকর্মী সমীর কান্তি দাসের সঙ্গে ইলিয়াছের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াসকে ধাক্কা দেন সমীর। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াস।

- Advertisement -
google news follower

দ্রুত তাকে উদ্ধার করে ভর্তি করা হয় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে। আজ সোমবার বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস।

অভিযুক্ত সমীর কান্তি দাসকে আটক করা হয়েছে। সমীর মর্গের পরিচ্ছন্নতাকর্মী। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ