সাতকানিয়ায় আগুনে ভস্মিভুত বিধবার ঘর

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে এক বিধবার বেড়ার ঘর ভস্মিভুত হয়েছে।

- Advertisement -

শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড চাঁদের পাড়া এলাকায় আগুন লাগার ঘটনাটি ঘটে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে আসেন। তাদের ঐক্যবদ্ধ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও তার আগেই ওই বাড়ির মৃত গোলাম আলীর স্ত্রী বিলকিস বেগমের পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

বিলকিস বেগম জানান, গভীর রাতে ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ আগুনের তাপ গায়ে অনুভব হলে ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরে আগুন লাগার বিষয়টি বুঝে দ্রুত ঘর থেকে কোন রকমে বের হয়ে আসি। অন্য মালামাল বাদ দিলাম নিজের মোবাইলটাও নিয়ে বের হতে পারিনি।

- Advertisement -
islamibank

ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিধবা বিলকিস বেগম একজন অসহায় মহিলা।

গভীর রাতে অগ্নিকাণ্ড হওয়ায় এলাকাবাসীর সবাই ঘুমিয়েছিল। যার কারনে কিছুই বের করা সম্ভব হয়নি। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান।

বর্তমানে বিধবা বিলকিস বেগম খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ