চন্দনাইশ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সারা দেশ থেকে ৩২টি ক্রিকেট একাডেমি ও ক্লাবকে নিয়ে চন্দনাইশ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

- Advertisement -

চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা, চন্দনাইশ ক্রিকেট একাডেমি, চন্দনাইশ খেলোয়াড় কল্যাণ সমিতি ও চন্দনাইশ খেলোয়াড় সমিতি যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।

- Advertisement -
google news follower

চন্দনাইশ ক্রিকেট একাডেমির প্রধান কোচ মাইনুদ্দিন খান রিপনের সঞ্চালনায় এবং ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান উপদেষ্টা, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা রোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি শফিউল আযম রিয়াদ, চন্দনাইশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুজাইফা আদেশ, চন্দনাইশ শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন ইমন, চন্দনাইশ শেখ জামাল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, মোঃ বায়েজিদ, মোঃ রাসেল, কাফি চৌধুরী, মোঃ ফরমান, মোঃ মিজান উদ্দিন, ফারিয়াজ আফ্রিদি ও মোঃ আজম।

- Advertisement -
islamibank

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গাছবাড়িয়া স্টেডিয়ামে চন্দনাইশ ক্রিকেট একাডেমির ক্রিকেট প্রশিক্ষণের জন্য পাকা পিচ তৈরির কাজের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ