দুই ঘণ্টাতেই ৩ দিনের সব আগাম টিকিট বিক্রি শেষ

বিক্রি শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টা সময়ের মধ্যেই তিন দিনের সব আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে বহুল প্রত্যাশিত ঢাকা-কক্সবাজার ট্রেনের।

- Advertisement -

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়।

- Advertisement -
google news follower

প্রথমদিন দেয়া হয় ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট। সকাল ১০টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রায় আড়াই হাজার টিকিটের ৯০ শতাংশই অনলাইনে বিক্রি হয়।

অনলাইনে টিকিট কাটার সুবিধা ধাকায় কাউন্টারে ভিড় না করে প্রযুক্তিগত সাহায্যেই বেশি মানুষ টিকিট কেটেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

- Advertisement -
islamibank

রেল কর্তৃপক্ষ জানায় বহুল প্রতীক্ষিত ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ১৩ কোচের বগি নিয়ে আগামী ১ ডিসেম্বর যাত্রা শুরু করবে।

এই ট্রেনের মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ার টিকিটের দাম হবে ১৩২৫ টাকা। তবে শুরুতেই কেবিন ও এসি বার্থের সুবিধা থাকছে না।

পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে সমন্বয় করে টিকিটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন। রাজধানী ঢাকা থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।

এ দিন রাত সাড়ে ১০টায় কমলাপুর স্টেশন থেকে যাত্রা করবে ট্রেনটি। সকাল ৬টায় এটির কক্সবাজার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ