ক্রিকেটে কবে ফিরবেন জানালেন তামিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

- Advertisement -

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল।

- Advertisement -
google news follower

বৈঠক শেষে বিকেল ৫টায় বনানীর ডিওএইচএসে নিজের বাসার সামনে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তামিম।

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

- Advertisement -
islamibank

এরপর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাবেন তিনি।

তামিম বলেন, ‘এরইমধ্যে আমার ক্যারিয়ারের কী হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কিন্তু সেটা বিপিএলের পর জানাব।

আমরা আজকে খোলামোলা অনেক আলাপ করেছি। আমি কি করতে চাই বললাম, উনি (বিসিবি সভাপতি) জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন থামতে। উনি বলেছেন কিছু কঠোর সিদ্ধান্ত নেবেন, আমি একটু অপেক্ষা করি দেখি কী হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ