বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পেল না জাপানের যুবারা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ের পর এবার জাপানকে পাত্তা দিলো না বাংলাদেশ।

- Advertisement -

দুই ম্যাচে দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে যুবা টাইগাররা। আজ জাপানকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

- Advertisement -
google news follower

দুবাইয়ে আইসিসির একাডেমিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তোপের মুখে পড়ে ৯৯ রানেই গুটিয়ে যায় জাপান। কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি সেভাবে। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ১৮ রান এসেছে নিহার পারমারের ব্যাট থেকে। এ ছাড়া কিফার লেক ১৭ ও কাজুমা কাতো স্টাফোর্ড করেছেন ১৩ রান।

বাংলাদেশের হয়ে যে-ই বোলিংয়ে এসেছেন, তিনিই দেখেছেন সফলতার মুখ। দুটি করে উইকেট শিকার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলামের।

- Advertisement -
islamibank

এ ছাড়া একটি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।

১০০ রানের সহজ লক্ষ্য ২৩২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও হারাতে হয়েছে একটি উইকেট। ৭১ রানের উদ্বোধনী জুটির পর ফিরে যান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করা জিশান আলম।

তবে খেলা শেষ করে আসেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি সময়ে তাকে সঙ্গ দেওয়া রিজওয়ান অপরাজিত থাকেন ১০ রানে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তবে আজ যদি আরব আমিরাতকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও সেমিফাইনালে নিয়ে যাবে তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ