বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বক্তৃতা দেওয়ার দরকার নাই। ইলেকশনে ছক্কা মারে দিও।
মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরের জনসভায় নিজ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।
সাকিবকে পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটি রত্ন আছে। এই রত্ন ক্রিকেট রত্ন।
সাকিব বলে, সে বক্তৃতা দিতে পারে না। বক্তৃতা দেয়ার দরকার নাই। তুমি (সাকিব) শুধু ছক্কা মারো, উইকেট নাও। এই নির্বাচনেও ছক্কা মারো।
জেএন/পিআর




