হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মির্জাপুর ইউনিয়নের চারিয়া নিজাম তালুকদার বাড়ির আইয়ূবের ছেলে।

- Advertisement -

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া বুড়িপুকুর পাড়ে মোটরসাইকেল চালক জুয়েল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসে। এসময় চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/আবু তালেব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ