কাপ্তাই হ্রদে নৌকা ডুবি: নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী উত্তরা চাকমার (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

মারা যাওয়া উত্তরা উত্তরা চাকমা রাঙামাটি শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গেল শুক্রবার (১২ জানুয়ারি) সকালে একটি লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন যাত্রীসহ নৌকাটি কাপ্তাই হ্রদে ডুবে যায়।

- Advertisement -
islamibank

নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ স্কুলছাত্রীর কোনো হদিস মেলেনি।

আজ রবিবার সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকার নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তথ্য নিশ্চিত করেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ