সৌদি আরবে মারা গেছেন কিশোরগঞ্জের অপু

সৌদি আরবের রিয়াদে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন কিশোরগঞ্জের যুবক আরাফাত খান অপু। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -

অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে। হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম খান প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -
google news follower

এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অপুর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শিশু সন্তানদের নিয়ে আমি এখন কীভাবে বেঁচে থাকব?

মৃত্যুকালে অপু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানা যায়, আরাফাত খান অপু দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ