রেসিপি/সহজেই বানিয়ে ফেলুন চিংড়ির পোলাও

বাড়ির ফ্রিজেই আছে চিংড়ি মাছ। তাহলে আর চিন্তা কি? খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পোলাও। এবার দেখে নেয়া যাক রেসিপি।

- Advertisement -

উপকরণ:

- Advertisement -
google news follower

চিংড়ি: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: এক কাপ
আদা রসুন বাটা: ২ চেবিল চামচ
টোম্যাটো: ১ কাপ
কাঁচালঙ্কা: ৪-৫টি
লবণ: স্বাদ মতো
বাসমতি চাল: আধ কেজি
গোটা গরমমশলা: ৫ গ্রাম
তেজপাতা: ২টি
লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
লবণ ও চিনি: স্বাদমতো
তেল ও ঘি: পরিমাণ মতো:

প্রণালী:

- Advertisement -
islamibank

চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছ আগে থেকে হালকা করে ভেজে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা রসুন বাটা, টোম্যাটো ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন।

এবার শুকনো মশলাগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিন।

এবার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে কাঁচালঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর ৩-৪ কাপ গরম পানি ও লবণ দিয়ে ভাত রান্না করে নিন।

এবার ভাতের সঙ্গে চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ