তুরাগের দিয়াবাড়িতে আগুনে পুড়ে ছাই ৩ প্রতিষ্ঠান

দেশজুড়ে ডেস্ক :

তুরাগের দিয়াবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে তিন প্রতিষ্ঠানের মালামাল ও জিনিসপত্র।

- Advertisement -

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিয়াবাড়ি ফ্যান্টসি আইল্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত চায়না পেট্রোলিয়াম পাইপ লাইন ইঞ্চিনিয়ারিং কনস্ট্রাকশন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ ও খালেক ওয়ার্কশপ নামের ওই তিন প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এতে এসব প্রতিষ্ঠানে থাকা গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থের জিনিসপত্র বিস্ফোরণে ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় সোয়া এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে উত্তরা ফায়ার স্টেশন।

প্রত্যক্ষদর্শী সোহান জানায়, জোহরের আজানের আগে ওই চায়না ফ্যাক্টরির ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে বিস্ফোরণের পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজেও।

- Advertisement -
islamibank

এ বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশনের ম্যানেজার আলম হোসেন বলেন, স্থানটিতে সরকারি মালামাল গুদাম ও সংরক্ষণ করতো একটি চায়না প্রতিষ্ঠান। সেই সাথে পাশের দুটি প্রতিষ্ঠানেও আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

হতাহত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেউ হতাহত হয়নি। কি পরিমাণ মালামাল ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ