দ্বিতীয় বিচ্ছেদের ৩৫ দিনের মাথায় কাঞ্চনের তৃতীয় বিয়ে

অনলাইন ডেস্ক

বিয়ে নিয়ে কানাঘুষা চলছিল আগেই। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পশ্চিবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। দ্বিতীয় স্ত্রী পিংকির সঙ্গে বিবাহবিচ্ছেদের ৩৫ দিনের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।

- Advertisement -

ইতোমধ্যে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্‌ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের।

- Advertisement -
google news follower

নিজের বিয়ের অনুভূতি সম্পর্কে শ্রীময়ী বলেন, ‌‘এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।’

তিনি আরও বলেন, আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনও নির্ধারণ করা হয়ে ওঠেনি। আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিক ভাবে একটি তৈরি করা হয়েছে।

- Advertisement -
islamibank

এক সঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, আপাতত এখন মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দু’জনে একসঙ্গে থাকা শুরু করব।

কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন, সেই কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দু’জনের সম্পর্কেও কোনো রাখঢাক ছিল না। বাধা ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গত ১০ জানুয়ারি তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তার পরেই আর কোনো বাধা ছিল না দুজনের সামনে। অবশেষে চার হাত এক হলো তাদের।

তাঁদের মধ্যে বয়সের ফারাক বিস্তর। কাঞ্চনের বয়স ৫৩ বছর। ওদিকে শ্রীময়ী এখনও ৩০-ও পার করেননি। তবে প্রেম আর কবেই বা হিসেব মেনে হয়েছে? তাই ফাল্গুন পড়তেই আর দেরি করেননি তারা। আনুষ্ঠানিক বিয়ের এক মাস দেরি থাকলেও নতুন এই দম্পতির মনে ইতিমধ্যেই যে বসন্ত এসে গেছে।

উল্লেখ্য, এর আগে প্রথমে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক। সেই বিয়েরও বিচ্ছেদ ঘটে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ