অভিনেত্রী আঁচল মারা যাননি/নিজেই বললেন ‘আমি বেঁচে আছি’

বিনোদন ডেস্ক :

পঞ্চায়েত খ্যাত অভিনেত্রী ও ভোজপুরী সংগীতশিল্পী আঁচল তিওয়ারি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, এমন খবর ভারতের সব গণমাধ্যমে প্রকাশ পায়।

- Advertisement -

এ খবরে অবাক অভিনেত্রী। তিনি দিব্য বেঁচে আছেন। প্রমাণ দিলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।

- Advertisement -
google news follower

বেশ কিছু তথ্য তুলে ধরে তিনি লেখেন, আঁচল মারা গিয়েছেন, কিন্তু, তিনি মারা যাননি। তিনি বেঁচে আছেন। অবাক করা এই ঘটনায় সকলেই অবাক। এ কী বলছেন অভিনেত্রী? কেনই বা ব্যবহৃত হল তাঁর ছবি?

মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে প্রয়াত জনপ্রিয় ভোজপুরী সংগীতশিল্পী আঁচল তিওয়ারি। তবে হঠাৎই রটে যায় প্রয়াত হয়েছেন পঞ্চায়েত খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি। ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে তাঁর ছবি।

- Advertisement -
islamibank

শেষে নিজেই একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা রয়েছে ‘আমি বেঁচে আছি।’

এর আগে মডেল-অভিনেত্রী পুণম পান্ডের মৃত্যু নিয়েও হয়েছিল একইরকম ঘটনা। তবে সেক্ষেত্রে পাবলিসিটির জন্য তিনি নিজেই বিষয়টি শেয়ার করেছিলেন। তবে আঁচলের ক্ষেত্রে এ ঘটনা একেবারেই অন্য।

সোমবার বিহারের কাইমুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ন’জন মারা গিয়েছেন। যার মধ্যে ভোজপুরি সিনেমার চার উঠতি তারকাও রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ