টিসিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে সাজীব সভাপতি, মামুন সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-চট্টগ্রাম (টিসিজেএ)’র দ্বি-বার্ষিক নির্বাচনে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ভিডিও জার্নালিস্টস শফিক আহমেদ সাজীব চতুর্থবারের মত সভাপতি ও সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্টস মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, নির্বাচন কমিশনার এস এম আজিজুল কদির ও মোঃ সেলিম উল্লাহ’র তত্বধানে শুক্রবার (১ মার্চ) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। এসময় সাধারণ সভার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, টিসিজেএ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

নির্বাচিতরা হলেন- সভাপতি শফিক আহমেদ সাজীব (চ্যানেল টোয়েন্টিফোর), সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর (বাংলাভিশন), সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন (সময় টিভি), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর (ইন্ডিপেনডেন্ট টিভি), অর্থ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মোঃ জহিরুল ইসলাম (একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বাসু দেব (জি টিভি), দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মোঃ পারভেজ রহমান (এখন টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাইমুন আল মুরাদ (দীপ্ত টিভি), নির্বাহী সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) যথাক্রমে- মোঃ নুর হাসিব ইফরাজ (একুশে টিভি), মোঃ সাইফুল ইসলাম (বাংলাভিশন), রবিউল হোসেন টিপু (মাছরাঙা টিভি)।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ