বন্য হাতির আক্রমণে প্রাণ গেল হাছিনার

অনলাইন ডেস্ক

চট্টগ্রা‌মের বাঁশখালী সীমান্ত পাহাড়ে বন্য হাতির আক্রমণে হা‌ছিনা আক্তার না‌মে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৮ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের বাশঁখালী থানাধীন বেঁলগাও চা বাগানে লাকড়ি সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত হাছিনা সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী গুনাপাড়ার মৃত লেদু মিয়ার স্ত্রী ও ছেলে সায়েমের মা।

জানা গেছে, হাছিনা বেগম ও তার মা ছারা খাতুনসহ কয়েকজন মহিলা লাকড়ি সংগ্রহের জন্য বাঁশখালী সীমান্ত পাহাড়ে যায়।

- Advertisement -
islamibank

সেখানে হাতি দেখে অন্যরা পালিয়ে গেলেও অসুস্থ থাকায় বাঁচতে পারেননি হাছিনা আক্তার। বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।

বন‌বিভা‌গের পুকু‌রিয়া বন‌বিট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, পাহাড়ি এলাকায় হা‌তির আক্রমণে হা‌ছিনা আক্তা‌রের দেহ থেত‌লে যায়। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ