শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে না, ২৮ এপ্রিল থেকে সব খোলা

শিক্ষা ডেস্ক :

তীব্র তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহজুড়ে বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান

- Advertisement -

আগামী শনিবার এই ছুটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ২৮ এপ্রিল থেকেই খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র খবরটি নিশ্চিত করে।

- Advertisement -
google news follower

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারেও ক্লাশ হবে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার জানিয়েছিলেন, চলমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান ২৮ এপ্রিলের পর খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

- Advertisement -
islamibank

এদিকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলেছিল, শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না রেখে অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর কথা চিন্তা করা হচ্ছে।

এর আগে গত শনিবার তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয়।

এ ছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ