উখিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গা খুন

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরও এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

- Advertisement -

রোববার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০ নম্বর বর্ধিত ক্যাম্পের বি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাফর আহমদ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা।

- Advertisement -
google news follower

এতে গত ১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে দুই রোহিঙ্গা খুনের শিকার হলো। এর আগে একই দিন সকালে ১৮ নম্বর ক্যাম্পে নুর কামাল নামে অপর এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করে দুষ্কৃতকারীরা।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, নিহত জাফর রোববার সন্ধ্যার দিকে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যায়।

- Advertisement -
islamibank

এ সময় একদল দুষ্কৃতকারী জাফরকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী ২০ নম্বর ক্যাম্পে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন জাফর।

গুলির শব্দ পেয়ে ক্যাম্পের রোহিঙ্গা ও এপিবিএন পুলিশ ও পরে উখিয়া থানা পুলিশ এসে নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের রাখাইন স্টেটের একটি সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ক্যাম্পে এপিবিএন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ