খুলশীতে অস্ত্র নিয়ে ধরা পড়েছে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন বিভিন্ন স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কিশোর গ্যাংয়ের লিডারসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

খুলশী থানার একাধিক টিম শুক্রবার রাত থেকে আজ শনিবার (১৮ মে) সকাল পর্যন্ত নগরীর লালখানবাজার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

- Advertisement -
google news follower

এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-হেলাল বাদশা চৌধুরী (২৫), মো. রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মো. মেহরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), মো. আব্দুর রহমান (২১), মো. সাগর হোসেন (২৭) এবং সাইফুল ইসলাম শান্ত (২৬)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি বলেন, গ্রেফতারকৃত কিশোর গ্যাংটির লিডার বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি। বাকি ৭ জনেরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ