রাজস্থলীর সীমান্ত সড়কের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

রাঙ্গামাটি জেলার রাজস্থলী সীমান্ত সড়ক থেকে ৪৭ বছর বয়সী মো. হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

নিহত হেলাল উদ্দিন লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির আন্ডারে বাবুর্চির কাজে নিয়োজিত ছিল।

- Advertisement -
islamibank

চলতি মাসের সোমবার (২০ মে) অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে নিখোঁজ হয়।

নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করে। খোজা খুঁজির পর আত্মীয় স্বজনরা সীমান্ত সড়কের পাশে হেলালের মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে ৪৭ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ