স্কটল্যান্ডের স্বপ্নভঙ্গ

অজিদের কল্যাণে ইংল্যান্ডের সুপার এইট নিশ্চিত

খেলাধুলা ডেস্ক :

শঙ্কা জেগেছিল ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। তবে অজিদের কল্যাণেই সুপার এইট নিশ্চিত করলো ইংল্যান্ড। সুপার এইটে খেলার দারুণ সম্ভাবনা তৈরি করেছিল স্কটল্যান্ডও।

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইটে স্কটিশরা। তবে এমন ম্যাচে সহজ জয় পেয়েছে অজিরা। এতে স্বপ্নভঙ্গ হলো স্কটল্যান্ডের। এরই সঙ্গে আসর থেকেও বিদায় নিশ্চিত হলো।

- Advertisement -
google news follower

রোববার (১৬ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পায় স্কটিশরা।

জবাবে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় মিচেল মার্শ বাহিনী।

- Advertisement -
islamibank

ইনিংস গোড়াপত্তনে নেমে ভালো শুরু পায়নি স্কটিশরা। অল্পতেই ফেরেন মাইকেল জোনস। তবে ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন ব্রেন্ডন ম্যাকমুলেন ও জর্জ মানসি।

এরপর মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন ম্যাকমুলেন। তবে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে মানসি ফিরলে ভাঙে তাদের ৪৮ বলে ৮৯ রানের জুটি। ফেরার আগে দুটি চার ও তিন ছক্কায় ২৩ বলে ৩৫ রানের ইনিংস সাজান এই ব্যাটার।

এরপর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ম্যাকমুলেনও। ফেরার আগে ২ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে তার ব্যাট থেকে আসে ৬০ রান। পরে অধিনায়ক রিচি বেরিংটনের ঝোড়ো ৪২ রানে ভর করে ৫ উইকেটে ১৮০ রান করে স্কটল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। রান তাড়ায় শুরুতে তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের ৪৯ বলে ৬৮, মার্কাস স্টয়নিসের ২৯ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২ বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ে নেট রানরেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের।

এর আগে, শনিবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ১২২ রান করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে নামিবিয়া। ইংল্যান্ডের জয় ৪২ রানের (বৃষ্টি আইনে)।

আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হবে বাংলাদেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ