দেশের শোবিজ অঙ্গনে দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন!

বিনোদন ডেস্ক :

দেশের শোবিজ অঙ্গনে এখন নতুন আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে, সবার জানতে চাইছে চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কি বিয়ে করছেন?

- Advertisement -

যদিও এর কারণ অভিনেত্রী নিজেই। গতকাল রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি।

- Advertisement -
google news follower

কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং!

ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল?

- Advertisement -
islamibank

দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি।

এ বিষয়ে জানতে দীঘির মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। মেসেজ পাঠালেও উত্তর আসেনি।

তবে মুখ খুলেছেন দীঘির বাবা ও অভিনেতা সুব্রত। তিনি বলেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা—তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ