মাকে নিয়ে পুতুলের আবেগঘন পোস্ট,হৃদয় ভেঙে যাচ্ছে

অনলাইন ডেস্ক

বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তার মনোভাবের কথা জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বলেছেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এ জন্য তার হৃদয় ভেঙে যাচ্ছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এ কথা লেখেন তিনি।

- Advertisement -
google news follower

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।

কর্মসূত্রে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন। অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে কয়েকদিন আগে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা।

- Advertisement -
islamibank

সায়মা ওয়াজেদ পুতুল তার এক্স পোস্টে লেখেন, ‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’ দেশের পর বাংলাদেশের পতাকার ছবি দেন তিনি।

পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল আরও জানান, তিনি এখন তার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি।

এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবেন। অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ