কেন নিজের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটলেন যুবক?

নিজের পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছেন এক যুবক! আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন ভর্তি হাসপাতালে।

- Advertisement -

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে ভারতের হুগলির গুপ্তিপাড়ায় ঘটেছে এ ঘটনা।

- Advertisement -
google news follower

বছর পঁচিশের ওই যুবক গুপ্তিপাড়া ১ পঞ্চায়েত এলাকায় থাকেন। ছোটখাট কাজ করেন। রোববার রাতে বাড়িতে তিনি মায়ের পাশে ঘুমিয়েছিলেন। তাঁর মায়ের দাবি, সোমবার ভোরে ছেলের আর্তনাদ শুনে তিনি চমকে ওঠেন। দেখেন রক্তে ভেসে যাচ্ছেন ওই যুবক। খবর পেয়ে আসেন প্রতিবেশীরা। পুরুষাঙ্গে গভীর ক্ষত নিয়ে ওই যুবককে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের তিনি জানান, নিজেই ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটেছেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার হাসপাতালে স্থানন্তরিত করা হয়।

হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন ওই যুবক?

- Advertisement -
islamibank

যুবকের মায়ের কথায়, কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে সাধারণত গম্ভীর স্বভাবের। কিন্তু অস্বাভাবিকতা কিছু দেখতে পাইনি কখনও।’
তবে আসল কথাটা জানা গেলে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ নাগের কাছে। তিনি বলেন, সপ্তাহখানেক আগে পাড়ায় একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলেন ওই যুবক। সেখানে বরযাত্রীর দলে এক তরুণীকে তাঁর ভালো লাগে। ওই তরুণীর বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাবও দেন যুবক। কিন্তু তারা সম্মত হননি। সেই হতাশায় এমন কাণ্ড।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ