বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই জমজমাট লড়াই। অন্তত গত কয়েকটি আইসিসি ইভেন্টে তেমনটাই দেখা গেছে।

- Advertisement -

ফের একবার এই দুই দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকরা। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

- Advertisement -
google news follower

সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।

- Advertisement -
islamibank

প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয় ও তৃতীয়টি যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই দুই দলের খেলার কথা ছিল। তবে, ঠাসা সূচির কারণে সেটি আর সম্ভব হয়নি। যার ফলে তার পিছিয়ে নেওয়া হয় নভেম্বর মাসে। আলোচনা ফলপ্রসূ হওয়াতে এবার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আফগানরা।

এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সেখানে খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

এছাড়া চলতি মাসে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেখানেও দুটো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন ক্রিকেটাররা।

এর আগে বিসিবি জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

পুরো সিরিজই হবে দেশের বাইরে। তবে পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করে দেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ