চবির হলে ডাইনিং পরিচালনায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হলের খাবারের মান যাচাইয়ে অভিযান চালায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে সোহরাওয়ার্দী হলের ডাইনিং পরিচালনায় যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (একাডেমিক) নেতৃত্বে প্রক্টর, প্রক্টরিয়াল বডির দু’জন সদস্য ও হল প্রভোস্ট সোহরাওয়ার্দী হল ডাইনিংয়ের রাতের খাবার পর্যবেক্ষণ করেন। এসময় তারা খাবার নিয়ে শিক্ষার্থীদের বেশকিছু অভিযোগের সত্যতা খুঁজে পান।

- Advertisement -
google news follower

এসব অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাইনিং পরিচালনায় পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানায়।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থী হলের ডাইনিং পরিচালনায় সহযোগিতা করার কথা জানান।

- Advertisement -
islamibank

পরীক্ষামূলকভাবে গৃহীত এ পদক্ষেপ সফলতার মুখ দেখলে প্রতি মাসেই একদল শিক্ষার্থী পর্যায়ক্রমে ডাইনিং পরিচালনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, পুরো প্রক্রিয়াটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।

হল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করবেন। কিছুদিন পর সার্বিক বিষয়গুলো বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করা সম্ভব হবে।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. আব্দুল মান্নান বলেন, ‘আগামীকাল সকালে ওয়ার্কিং প্ল্যানিং নিয়ে বসা হবে। নানামুখী পদক্ষেপ আমরা নিচ্ছি। ট্রায়াল এন্ড ইরর এর মধ্য দিয়ে একটা চেঞ্জ আনতে হবে।

ছাত্ররা যদি একই অর্থ পরিমাণের মধ্যে খাবারের মান উন্নয়ন করতে পারে তাহলে তো এটি সফল। আর যদি না পারে তাহলে তারাই সিদ্ধান্ত নেবে যে কী করা যায়। যার যার হলের ছাত্ররা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিবে যে কেমন করে চলবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ