সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক

জোড়া গোল করে একদিকে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি, অন্যদিকে সেভিয়ার জালে গোল উৎসবে মেতে উঠেছে হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা।

- Advertisement -

রোববার (২০ অক্টোবর) ঘরের মাঠে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

- Advertisement -
google news follower

লা লিগার এই ম্যাচের প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। গোলের শুরুটা করেন লেভানডোভস্কি। ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

২৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

- Advertisement -
islamibank

এরপর ৩৯তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন লেভা। বক্সের বাইরে থেকে রাফিনহার জোরাল শটে শুধু পা ছুঁয়ে গোল করেন পোলিশ তারকা।

আর এই গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ লিগ গোলের তালিকায় তিন নম্বরে উঠে আসেন লেভানডোভস্কি।

এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৩৬৬। তার ওপরে আছে এখন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

৮২ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন পাবলো তোরে। তার পাঁচ মিনিট পরই এক গোল শোধ দেয় সেভিয়া। বেলজিয়ামের ১৯ বছর বয়সি তারকা স্ট্যানিস ইদুম্বো মুজাম্বো গোল করেন।

তবে তার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পাবলো তোরে। যা বক্সে থাকা কোনো খেলোয়াড় স্পর্শ করতে পারেননি আর তা সরাসরি জালে ঢুকে যায়।

১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ