শিক্ষার্থী হত্যা: এডিসি শাহেন শাহ ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

ডিবি পুলিশের সাবেক এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

- Advertisement -
google news follower

সোমবার (২১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রুবেল মল্লিক তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অন্যদিকে শাহেন শাহর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -
islamibank

এর আগে গত ১৭ অক্টোবর ঢাকার বেইলি রোড় এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার ডিবি পুলিশ।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ।

এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ