চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রাজিব মোহাম্মদ রনি (২৬)। সে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা এবং ইস্পাত তৈরির কারখানা বিএসআরএমে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন রাজিব। সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা এসে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
রেলওয়ে সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ‘ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।
জেএন/পিআর




