সিংহের শূন্য পকেট পূর্ণ হবে, আলোর মুখ দেখেবে ধনু

মেষ
শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসালয়ে ছুটতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষ্ন নজর রাখুন নাহলে মূল্যবান সম্পদ লুফে নিতে পারে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না।

- Advertisement -

বৃষ
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ, ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম-যশ-পদোন্নতির বাসনা পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

- Advertisement -
google news follower

মিথুন
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

কর্কট
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ভাই-বোনদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে।

- Advertisement -
islamibank

সিংহ
উপার্জনের সব পথ খুলে যাওয়ায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে।

কন্যা
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। মনোবল, জনবল, অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম-যশ-প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে।

তুলা
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র সমান হবে।

বৃশ্চিক
পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, তথা ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত হয়ে থাকতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

ধনু
বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার তথা নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।

মকর
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। হারানো ধনসম্পদ, ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব থাকবে।

কুম্ভ
একদিকে আয় উপার্জন কম অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী ও যানবাহন মেরামতে শ্রম-অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

মীন
বিবাহযোগ্যদের বিবাহ প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের পথ প্রশস্ত হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ