ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক

মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

প্রধান উপদেষ্টা তার ভাষণে কোর্স সফলভাবে সম্পন্ন করায় ন্যাশনাল ডিফেন্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত করার জন্য সন্তোষ প্রকাশ করেন।

- Advertisement -
google news follower

এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, প্রধান উপদেষ্টার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়ন অধ্যয়নে শ্রেষ্ঠত্ব অর্জনে ন্যাশনাল ডিফেন্স কলেজকে উৎসাহিত করার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে ৯৫ জন মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশ থেকে ৩৩ জন সদস্য ছিলেন। অন্যদিকে, আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৫ জন কোর্স মেম্বার সফলভাবে অংশগ্রহণ করেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ