খুলশীর কাঠালবাগানে অভিযান: দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন কাঠালবাগান এলাকায় সরকারি খাস পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

অভিযানে সরকারি খাস খতিয়ানে অবৈধভাবে পাহাড়ে কেটে নির্মিত দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তর এবং খুলশী থানা পুলিশের টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ মৌজার অভিযান চালিয়ে সরকারি খাস খতিয়ানে অবৈধভাবে পাহাড়ে কেটে স্থাপনা নির্মাণ করায় দুই জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে নিময়িত মামলার নির্দেশ দেয়া হয়েছে।

- Advertisement -
islamibank

এছাড়াও দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাহাড়ে স্থাপনা নির্মাণ করায় তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ