চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক মো. শহিদুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ওই ওয়ার্ডের মরিচ বেপারীর বাড়ীর মো. সিরাজের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নগরীর চাদগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চাদগাঁও থানায় সোর্পদ করা হয়েছে।
জেএন/পিআর



