ফটিকছড়িতে আম গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় বাড়ির পাশের আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ শনিবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।

- Advertisement -
google news follower

মৃত বৃদ্ধের নাম মুহাম্মদ খোরশেদুল আলম (৬০)। তিনির ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, শনিবার সকালে আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

- Advertisement -
islamibank

পরে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহের গলায় কালো দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারনা করছেন ওসি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ