বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ কুম্ভের, ঠাণ্ডাজনিত পীড়ায় ভোগার আশঙ্কা বৃশ্চিকের

আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪।
আপনার শুভ বর্ণ: নীল ও সাদা।
শুভ গ্রহ ও বার: শুক্র ও শনি।
শুভ রত্ন: নীলা ও হীরা।

- Advertisement -

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন মানবতার নেতা মার্টিন লুথার কিং, অভিনেত্রী শমী কায়সার, অভিনেতা ডিপজল, অভিনেতা নীল নিতেন মুকেশ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মায়াবতী প্রমূখ।

- Advertisement -
google news follower

আজকের দিনের শুভ সময়: সকাল: ৯.০২- ১১.১৩টা, দুপুর ১.২৫-২.৫২টা, বিকাল ৩.৩৬-৫.০৩টা এবং রাত ৯.১৬-১১.৫৩টার মধ্যে।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি, রাত ৮.১৭টা থেকে দশমী।

- Advertisement -
islamibank

মেষ
মেষ রাশির জাতক-জাতিকার আজ দিনটি বলবান। রোমান্টিক বিষয়ে সাফল্য পেতে পারেন। সৃজনশীল-পেশাজীবীদের সুনাম-সম্মান বৃদ্ধি পাবে। আজ ব্যবসায়িক কাজে সাফল্য লাভের যোগ। কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হতে পারেন। বয়স্কদের শরীর ভালো যাবে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। প্রভাবশালী কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকার ভ্রমণ যোগ প্রবল। সাংসারিক কাজে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কর্মস্থলে সাফল্য পাবেন। ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ লাভ। আইনগত জটিলতায় হাজিরা দিতে হতে পারে। আমদানিকারকরা শুল্ক সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন।

মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি সাফল্যের। আজ প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারি ব্যবসায়ীরা নতুন কাজের জন্য যোগাযোগ করতে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বড় ভাই-বোনকে কিছু টাকা সাহায্য করতে হবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সুযোগ আসবে।

কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকার কর্মক্ষেত্রে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায় কাজে সফল হবেন। কোনো প্রভাবশালী লোকের সাহায্যে চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করতে পারেন। পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরি প্রত্যাশীরা তদবিরে সফল হতে পারেন।

সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকার বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আসবে। বৈদেশিক কাজে সাফল্য পাবেন। কর্মস্থল থেকে বিদেশে পাঠানোর যোগ প্রবল। জীবিকার জন্য বিদেশযাত্রার ক্ষেত্রে বাধা-বিপত্তি কমে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৃত্তি সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে পারেন।

কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। চাকরিজীবীরা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। ব্যাংক কর্মচারীদের কাজের চাপ কম থাকবে। ব্যবসায় ক্ষেত্রে কিছু ঝুঁকি নিয়ে সফল হতে পারেন। আজ চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধিরা ভালো আয় করতে পারেন। শেয়ার ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন।

তুলা
তুলা রাশির জাতক-জাতিকার ব্যবসায় কাজে অগ্রগতি আশা করা যায়। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার প্রভাব বৃদ্ধির যোগ। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকার শরীর-স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। আজ কর্মস্থলে কোনো সহকর্মীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। অধীনস্ত কর্মচারীর উপর বেশি নির্ভর করা ঠিক হবে না। কারো সাথে অকারনে চেঁচামেচি করতে পারেন। ঠাণ্ডাজনিত পীড়ায় ভোগার আশঙ্কা প্রবল। সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের কাজে ঝুঁকি বৃদ্ধি পাবে।

ধনু
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ প্রেমিক-প্রেমিকার দেখা হওয়ার যোগ প্রবল। কোনো উপহার পেতে ও দিতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা সস্তি পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা বছরের শুরুতেই কোনো চুক্তি করতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

মকর
মকর রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণের দিন। বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। জাতিকারা আজ গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। যানবাহন ক্রয় করার যোগ প্রবল। কর্মস্থলে কোনো সাফল্য লাভের সম্ভাবনা। মায়ের কাছ থেকে উপহার পেতে পারেন। ভূমি বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো বিষয়ে সাফল্য আসতে পারে।

কুম্ভ
কুম্ভ জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো বৈদেশিক অর্ডার পেতে পারেন। ছোট ভাই-বোনের জন্য কেনাকাটার যোগ প্রবল। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। মানি একচেঞ্জ এজেন্টদের আশানুরূপ আয়ের যোগ।

মীন
মীন জাতক-জাতিকার আজ বকেয়া ধন লাভের যোগ প্রবল। আজ কর্মস্থলের কোনো অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার সম্ভাবনা। শ্যালক-বাড়িতে বেড়াতে যেতে পারেন। খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বৃদ্ধি পাবে। খাদ্য ব্যবসায়ীদের আয় বৃদ্ধির যোগ প্রবল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ