চট্টগ্রামে ইলিয়াস ব্রাদার্সের কার্টনের গুদামে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ইলিয়াস ব্রাদার্সের কার্টন তৈরির কারখানার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -

খবর পেয়ে কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিস ও কেইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষনিক তিনি কিছু জানাতে পারেনি।

বলেন, হতাহতের ঘটনা নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে নির্বাপণের পরে জানানো হবে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ