হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -
islamibank

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ