অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে

কড়া হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

ভিনদেশ ডেস্ক :

ভিসা জালিয়াতিতে জড়িত বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া ও আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা জা‌নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

- Advertisement -

আজ সোমবার (২১ এ‌প্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস ফেসবু‌ক পেজে এক পো‌স্টে ট্রাম্প প্রশাসনের এ বার্তা জা‌নিয়েছে।

- Advertisement -
google news follower

পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে।

যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

- Advertisement -
islamibank

এতে আরও বলা হয়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ