সীতাকুণ্ডে সাগরে ভেসে আসা মৃতদেহ উদ্ধার

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সাগর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম ভাটিয়ারীর মির্জানগর সাগর উপকূল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। গায়ে গোলগলা গেঞ্জি, সাদা চেক শার্ট, টিয়া রংয়ের হাফ সোয়েটার এবং হালকা হলদে রংয়ের জ্যাকেট ছিল। কিন্তু পরনে কোন প্যান্ট ছিল না। এছাড়া তার দাঁড়ি ও চুল কাঁচা-পাকা। তবে তার কোন নাম পরিচয় জানা যায়নি।

লোকটির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন ছিল না। মৃতদেহটি দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পঁচন ধরেছে দেহে।

- Advertisement -
islamibank

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক সুমন বণিক বলেন, ঢেউয়ের তোড়ে লাশটি সাগর পাড়ে কাদায় এসে আটকে গেলে স্থানীয় মেম্বার মাইনউদ্দিন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জয়নিউজ/সেকান্দর/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ